ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ই-রিটার্ন দাখিলে ৩২ লাখ ছাড়ালো: প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক বলছে এনবিআর

চলতি করবর্ষে (২০২৫-২৬) এখন পর্যন্ত প্রায় ৩২ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও তিন হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন জমা দিয়েছেন, যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিবাচকভাবে দেখছে।

সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রিটার্ন দাখিলের হালনাগাদ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে মোট ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।

উল্লেখ্য, ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় দুই দফা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে এনবিআর। চলতি করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এই বাধ্যবাধকতা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণির করদাতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন পঁয়ষট্টি বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিলকারী এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা।

এনবিআর আরও জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা স্বতঃস্ফূর্তভাবে এটি করছেন। প্রবাসীরা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd এই ই-মেইলে পাঠিয়ে আবেদন করতে পারেন। আবেদনের পর তাদের ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) এবং রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে, যার মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআর সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ই-রিটার্ন দাখিলে ৩২ লাখ ছাড়ালো: প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক বলছে এনবিআর

আপডেট সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬