ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

অসংক্রামক রোগ প্রতিরোধে প্যাকেটজাত খাবারে বাধ্যতামূলক সতর্কীকরণ লেবেলিংয়ের দাবি

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স ফ্যাটের উপস্থিতি হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই ঝুঁকি কমাতে খাদ্যের প্যাকেটের সামনের অংশে সহজ ও দৃশ্যমান সতর্কীকরণ লেবেলিং (এফওপিএল) বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা জানান, দেশে অসংক্রামক রোগে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার বড় একটি কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাজারে প্রচলিত অধিকাংশ প্যাকেটজাত খাবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি লবণ ও চিনি রয়েছে। অনেক ক্ষেত্রে পণ্যের গায়ে উপাদানগুলোর সঠিক তথ্যও থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, জনস্বাস্থ্য রক্ষায় এফওপিএল ব্যবস্থা দ্রুত কার্যকর করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

অসংক্রামক রোগ প্রতিরোধে প্যাকেটজাত খাবারে বাধ্যতামূলক সতর্কীকরণ লেবেলিংয়ের দাবি

আপডেট সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬