ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের দিনেও থামেনি হামে প্রাণহানি: আরও ৫ শিশুর মৃত্যু, মোট ৫৬৫

ঈদ মানে আনন্দ আর উৎসবের বার্তা হলেও, এই খুশির দিনেই হাম ও এর উপসর্গে আরও পাঁচ মায়ের কোল খালি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই পাঁচ শিশুর মৃত্যুতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে অনেক পরিবারে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২৫ জন হামে আক্রান্ত হয়েছে। এর আগে, গত বুধবার ৫ জন, মঙ্গলবার ১০ জন এবং সোমবার ১৭ জন শিশুর মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে (পরীক্ষায় প্রমাণিত) ৮৮ শিশু মারা গেছে, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৮৮৫ শিশু, এবং উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৪ হাজার ১৮২ জন।

হামে মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা স্বাস্থ্য খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা ব্যবস্থাকে আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের দিনেও থামেনি হামে প্রাণহানি: আরও ৫ শিশুর মৃত্যু, মোট ৫৬৫

আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬