গ্রীষ্মের তীব্র দাপটে ত্বক ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়া খুবই স্বাভাবিক। রোদের কারণে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া বা সানবার্নের সমস্যায় অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন। তবে হাতের কাছে থাকা তরমুজ হতে পারে ত্বকের যত্নে এক জাদুকরী সমাধান। ৯২ শতাংশ পানি সমৃদ্ধ এই ফলটি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখার পাশাপাশি এর ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।
তরমুজের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের র্যাশ ও লালচে ভাব কমাতে দারুণ কার্যকর। গরমে তাৎক্ষণিক স্বস্তি পেতে তরমুজের রস দিয়ে তৈরি আইস কিউব ত্বকে ঘষলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক ঠান্ডা হয়। এছাড়া ত্বকের মরা কোষ দূর করতে তরমুজ, চিনি ও নারিকেল তেলের স্ক্রাব ব্যবহার করা যেতে পারে, যা ত্বককে করবে কোমল ও মসৃণ।
রোদে পোড়া কালচে ভাব বা ট্যান দূর করতে তরমুজ ও শসার রসের মিশ্রণ অত্যন্ত কার্যকর। উজ্জ্বলতা বাড়াতে তরমুজের সাথে টকদই মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়। তবে মনে রাখতে হবে, প্রাকৃতিক উপাদান হলেও ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। তরমুজ ত্বকের যত্নে সহায়ক হলেও রোদ থেকে বাঁচতে সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। এই মৌসুমে খাবারের তালিকার পাশাপাশি রূপচর্চাতেও তরমুজ রাখলে ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত।
রিপোর্টারের নাম 
























