ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদযাত্রায় দুর্ভোগ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটারজুড়ে ধীরগতি, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতুর ওপর ও সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় প্রায় ২৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। এতে মাঝে মধ্যেই গাড়ি আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যমুনা সেতুর পূর্বপাড় টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই চিত্র লক্ষ্য করা যায়। এর আগের রাতেও এই সড়কের মির্জাপুর থেকে সেতুর টোলপ্লাজা পর্যন্ত কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রার ঘরমুখো মানুষ। এই সময়ে বৃষ্টি হওয়ায় তাদের কষ্ট আরও বেড়ে গেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্দশা চরমে পৌঁছেছে।

পাবনাগামী এক যাত্রী জানান, চন্দ্রা থেকে যানবাহনে ধীরগতি রয়েছে। টাঙ্গাইল থেকে যানজট। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা।

অন্য এক যাত্রী বলেন, কোনও বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছেন। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপে গত রাত থেকে দুই দফায় একমুখী যানবাহন চলাচল করানো হয়। এছাড়া সেতুতে রাত থেকে এখন পর্যন্ত ৫টি গাড়ি বিকল হয়েছে।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে ধীর গতিতে চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

ঈদযাত্রায় দুর্ভোগ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিলোমিটারজুড়ে ধীরগতি, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬