ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নিহত হন। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

এর আগে একই দিন বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার নারানখালী ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন শেখ (১৮) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা ইব্রাহিম ফকির (১৭)। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। নিহত দুজন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন এবং ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন।

অন্যদিকে, ঈদের আগের রাত বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪) নামে আরও দুই যুবক নিহত হন। নিহত দুজন ভাঙ্গা ও বরিশাল এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় চারজন আহত হন, যাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

আপডেট সময় : ০২:০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬