ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: অবহেলার অভিযোগে মামলা, তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহত এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রমনা থানায় এই মামলাটি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নবজাতকদের বয়স ১ থেকে ৩ দিনের মধ্যে হওয়ায় পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে রাজি হননি। তাদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভোরবেলায় একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এই ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্রিফিং করলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।

এদিকে, একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: অবহেলার অভিযোগে মামলা, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬