ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদের দিনে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে মিমী বেগম (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মণ্ডলের (৩০) বিরুদ্ধে। পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিমী বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী ছিলেন। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ঈদের দিন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রুবেল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে মিমী বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মিমী বেগম মারা যান।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী রুবেল মণ্ডলকে আটক করা হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

ঈদের দিনে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

আপডেট সময় : ০১:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬