ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের দিনে পুকুরে মিলল নিখোঁজ সিএনজি চালকের অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের তিন দিন পর হোসেন মিয়া (৩৭) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঈদুল আজহার দিন বিকেলে পৌর শহরের টি আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, হোসেন মিয়া গত সোমবার বিকেল ৪টার দিকে কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে নিখোঁজ হন। তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে তাঁর স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পেশায় তিনি ছিলেন সিএনজি চালিত অটোরিকশাচালক এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে এর প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের দিনে পুকুরে মিলল নিখোঁজ সিএনজি চালকের অর্ধগলিত মরদেহ

আপডেট সময় : ০২:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬