ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পোস্টাল ভোট অ্যাপের নিবন্ধিতদের তালিকা যাচাইয়ে ইসি, ১৫ লাখের বেশি আবেদন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা নাগরিকদের তালিকা মূল ভোটার তালিকার সঙ্গে যাচাই করে দেখবে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপে নিবন্ধিত ভোটারদের তালিকা এবং আসনভিত্তিক মূল ভোটার তালিকা, এই দুটির মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে কি না, তা নিরূপণ করা হবে।

এ লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা ও মূল ভোটার তালিকার সফট কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাবে কমিশন। এসব তালিকার সঠিকতা যাচাই সাপেক্ষে ইসিকে প্রত্যয়নপত্র দেবে তারা। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্র থেকে সোমবার এ তথ্য জানা গেছে।

পরিপত্রে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, দেশের অভ্যন্তরের সরকারি কর্মকর্তা, নির্বাচনে দায়িত্বরত ভোটগ্রহণ কর্মকর্তা এবং কারাবন্দী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশ মিলিয়ে ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি নাগরিক ইসির অ্যাপে নিবন্ধন করেছেন।

এতে আরও বলা হয়, দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত নিবন্ধিত ভোটারদের জন্য জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার জন্য ইসির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রত্যয়ন দেবেন। এছাড়া, এই দুই ধরনের নিবন্ধিত ভোটারদের ছবিসহ ভোটার তালিকার দুই কপি মুদ্রণ করা হবে। মুদ্রিত কপির একটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং অপরটি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সংরক্ষণে থাকবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল ও গৃহীত প্রার্থীদের বিরুদ্ধে আপিল আবেদনের নিষ্পত্তি কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পোস্টাল ভোট অ্যাপের নিবন্ধিতদের তালিকা যাচাইয়ে ইসি, ১৫ লাখের বেশি আবেদন

আপডেট সময় : ০৯:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬