জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ আসনের সকল কার্যক্রম স্থগিত করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এই আবেদনের মাধ্যমে নির্ধারিত সময়েই উল্লিখিত আসন দুটিতে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন কমিশনের স্থগিতাদেশ অযৌক্তিক এবং এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে যথাসময়ে নির্বাচন ও সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন।
এ বিষয়ে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই এর শুনানি অনুষ্ঠিত হবে এবং আমরা ন্যায়বিচার পাব।”
রিপোর্টারের নাম 

























