ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গাজা অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত শহিদুল আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশি আলোকচিত্রী, লেখক এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে।

শহিদুল আলম নিজেই বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিওবার্তায় এই খবরটি জানান।

ভিডিওবার্তায় তিনি বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।” তিনি আরও বলেন, “তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

এর আগে মঙ্গলবার ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ তাদের নৌবহর ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারে।

শহিদুল আলম ‘রেড জোন’ বলতে সেই অঞ্চলকে বুঝিয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকারকর্মীদের আটক করেছিলেন। শহিদুল আলম সেই পোস্টে লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি। কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে পড়ে না যায়, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এসব জাহাজও এফএফসির (ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন) অংশ।” তিনি আরও উল্লেখ করেন, তারা সুমুদ ফ্লোটিলা নৌবহরের চেয়ে অনেক দ্রুত এগিয়েছেন, কারণ ওই নৌবহর প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে সাময়িকভাবে থেমে গিয়েছিল।

শহিদুল আলম লেখেন, “ধীরগতির নৌযানগুলো (থাউজেন্ড ম্যাডলিনস) এখন আমাদের সমকাতারে এসেছে। আমরা এখন ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আছি। এটি সেই অঞ্চল যেখানে আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

গাজা অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত শহিদুল আলম

আপডেট সময় : ১১:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫