ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আবাসিক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বেলাল হোসেন ওসমানী (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি স্থানীয় মৃত ওসমান গণির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ১৮ বছর বয়সী ওই তরুণী মাদ্রাসাটিতে আবাসিক শিক্ষিকা হিসেবে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, চাকরিতে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তাকে অনৈতিক ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার সকাল প্রায় ৬টার দিকে প্রধান শিক্ষক তার কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল হোসেন ওসমানীকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে: পানিবন্দী ৫ হাজার পরিবার

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬