ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবারের আগেই এই দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে পাকিস্তানের গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনও বিস্তারিত কিছু জানায়নি, তবে ইসলামাবাদের উচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং সাম্প্রতিক কিছু তৎপরতা এই বৈঠকেরই ইঙ্গিত দিচ্ছে।

সূত্রমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এরপরই বিমানবন্দর থেকে গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ পর্যন্ত সাধারণের যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদের বড় বড় হোটেলগুলো থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুন কোনো বুকিং বন্ধ রাখা হয়েছে, যা সাধারণত শীর্ষ পর্যায়ের রাষ্ট্রীয় গোপনীয় বৈঠকের আগে করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদের একটি হোটেলেই দুই দেশের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সম্ভাব্য বৈঠকটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি এবং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইরানি হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার, মেরামতে লাগবে কয়েক বছর

ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

আপডেট সময় : ০৪:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬