ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসির প্রথম দিন: সিলেট বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৭ পরীক্ষার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন চার জেলার ৯৬টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে এই সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জানান, সকালের পরীক্ষায় কোনো কেন্দ্র থেকেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মেসি ছাড়া কেইনের সমকক্ষ কেউ নেই: গর্ডন

এইচএসসির প্রথম দিন: সিলেট বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৭ পরীক্ষার্থী

আপডেট সময় : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬