কানাডার অন্টারিওতে ঘুমানোর সময় মুখে বাদুড় বসার ১৯ দিন পর জলাতঙ্কে আক্রান্ত হয়ে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে একটি কটেজে থাকার সময় শিশুটির নাকে ও মুখে একটি বাদুড় বসেছিল। শরীরে কামড় বা আঁচড়ের কোনো দৃশ্যমান চিহ্ন না থাকায় পরিবারটি সে সময় চিকিৎসকের শরণাপন্ন হয়নি, যা পরবর্তী সময়ে কাল হয়ে দাঁড়ায়।
কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার প্রায় তিন সপ্তাহ পর শিশুটির মুখ অবশ হওয়া ও জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বন্য প্রাণীর সংস্পর্শে আসার পর কোনো ক্ষত দেখা না গেলেও দ্রুত টিকা নেওয়া জরুরি। এই মর্মান্তিক ঘটনাটি জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে।
রিপোর্টারের নাম 























