ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নতুন ইউনিফর্মে দায়িত্ব শুরু পুলিশের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশজুড়ে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। বুধবার (১ জুলাই) থেকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরেই মাঠে নামেন তারা। তবে পর্যায়ক্রমে সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন পোশাকে দেখা যায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আজ থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। ধাপে ধাপে সবাইকে নতুন ইউনিফর্ম দেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। আগের পোশাক নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। পরে সরকার পরিবর্তনের পর নতুন ইউনিফর্মের দাবি জোরালো হলে গত ১৮ জুন পোশাকের নতুন রং নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নতুন ইউনিফর্মে দায়িত্ব শুরু পুলিশের

আপডেট সময় : ০৫:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬