ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

‘জুলাই জোট’ এর ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং মানবিক কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন ‘জুলাই জোট’ তাদের ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের লক্ষ্য ও আদর্শকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্দেশ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. মাবরুরুল হককে সভাপতি এবং জামিল সিদ্দিকীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে সাইফুল্লাহ তামীম, সহসভাপতি পদে মো. নায়েব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনাস বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সালাউদ্দিন সবুজ এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাজিদ আবদুল্লাহ (দপ্তর ও প্রকাশনা), ইকরামুল মারজান চৌধুরী (প্রচার ও পরিকল্পনা), রশিদ আহমদ তকি (শিক্ষা ও গবেষণা), আব্দুল্লাহ তানিম (অর্থ ও যোগাযোগ), কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ (সমাজকল্যাণ), আমান হোসাইন (সাহিত্য ও সংস্কৃতি), এস. এম. মোজাম্মেল হক (আন্তর্জাতিক) এবং মো. আসদুজ্জামান সরকার (মিডিয়া ও অনলাইন)। এছাড়াও মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রাকিব।

কমিটি ঘোষণা শেষে নেতৃবৃন্দ বলেন, জুলাই জোট প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে আদর্শিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। নবগঠিত এই পরিষদ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করতে কাজ করে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মেসি ছাড়া কেইনের সমকক্ষ কেউ নেই: গর্ডন

‘জুলাই জোট’ এর ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬