ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: আরেক মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের হত্যাযজ্ঞের ঘটনায় এবার সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনুকে আসামি করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের রাতের আঁধারে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তাতে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ মামলায় তাকেও অভিযুক্ত করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই এই মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: আরেক মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬