ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বাংলা কিউআরে ১% ফি, গ্রাহক নয় দেবেন দোকানদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই ফি গ্রাহকের কাছ থেকে কাটা হবে না, বরং দোকানদারের প্রাপ্য অর্থ থেকেই সমন্বয় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেতা যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব থেকে ঠিক সেই পরিমাণ টাকাই কাটা হবে। অতিরিক্ত কোনো অর্থ গ্রাহককে দিতে হবে না।

উদাহরণ হিসেবে, কোনো ক্রেতা যদি বাংলা কিউআর স্ক্যান করে ১ হাজার টাকার পণ্য কেনেন, তাহলে তার হিসাব থেকে ১ হাজার টাকাই কাটা হবে। তবে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি প্রায় ১০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে।

অর্থাৎ, নতুন এই ব্যবস্থায় এমডিআরের পুরো অর্থই মার্চেন্ট বা দোকানদারের কাছ থেকে কাটা হবে, গ্রাহকের ওপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারণা বা বিশেষ অফারের আওতায় এই ফি কমাতে কিংবা সম্পূর্ণ নিজ উদ্যোগে বহন করতে পারবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

বাংলা কিউআরে ১% ফি, গ্রাহক নয় দেবেন দোকানদার

আপডেট সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬