ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামের ওই শিক্ষার্থী প্রাণ হারান। তিশা তারাকান্দা উপজেলার উত্তম সরকারের মেয়ে এবং আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিশা গত দুই বছর ধরে ওই এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন। পরীক্ষার মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬