ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

অ্যান্ড্রয়েডে ক্ষমতার অপব্যবহার: ইউরোপীয় ইউনিয়নের ৪.১ বিলিয়ন ইউরো জরিমানার বিরুদ্ধে গুগলের আপিল খারিজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরোপিত ৪.১ বিলিয়ন ইউরোর (প্রায় ৪.৭ বিলিয়ন ডলার) অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের দীর্ঘদিনের আইনি লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট একটি বড় ধাক্কা খেল। ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত বৃহস্পতিবার গুগল ও অ্যালফাবেটের আপিল খারিজ করে দিয়েছে।

আদালত জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে গুগল সার্চকে এগিয়ে দেওয়ার অভিযোগে আগের আদালতের রায় বহাল থাকবে। ২০১৮ সালে এই মামলার সূত্রপাত হয়েছিল। সে সময় ইইউ অভিযোগ করে, অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজারকে অগ্রাধিকার দিতে নির্মাতাদের সঙ্গে প্রি-ইনস্টলেশন চুক্তি এবং লাইসেন্সিং শর্ত ব্যবহার করে গুগল প্রতিযোগিতাবিরোধী আচরণ করেছে।

প্রাথমিকভাবে ইউরোপীয় কমিশন গুগলের ওপর ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করেছিল। পরে নিম্ন আদালত কিছু রাজস্ব-বণ্টনসংক্রান্ত চুক্তির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত আংশিক বাতিল করলেও গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী আচরণের মূল অভিযোগ বহাল রাখে এবং জরিমানা কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে।

সর্বশেষ রায়ে ইইউর সর্বোচ্চ আদালত বলেছে, নিম্ন আদালত আইনের কোনো ভুল ব্যাখ্যা করেনি। আদালতের মতে, অ্যান্ড্রয়েডে গুগলের প্রি-ইনস্টলেশন শর্ত এবং অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন চুক্তিগুলো প্রতিযোগিতা সীমিত করতে এবং বাজারে নতুন প্রতিষ্ঠানের প্রবেশে বাধা সৃষ্টি করতে সক্ষম ছিল। আদালত আরও উল্লেখ করেছে, মোবাইল ডিভাইসে আগে থেকেই ইনস্টল থাকা অ্যাপ ব্যবহারকারীদের কাছে স্বাভাবিকভাবেই বেশি সুবিধা পায়। তাই শুধু ব্যবহারকারীদের পছন্দ বা গুগলের সেবার মানের কারণে বাজারে এ অবস্থান তৈরি হয়েছে—গুগলের এমন যুক্তিও আদালত গ্রহণ করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় কৃষকদল নেতার মরদেহ উত্তোলন: মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের নির্দেশ

অ্যান্ড্রয়েডে ক্ষমতার অপব্যবহার: ইউরোপীয় ইউনিয়নের ৪.১ বিলিয়ন ইউরো জরিমানার বিরুদ্ধে গুগলের আপিল খারিজ

আপডেট সময় : ০৭:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬