ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের আবেদন, ৬ জুলাই শুনানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে এবার বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন জানান। আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী ৬ জুলাই তারিখ ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন। এর আগে হাইকোর্ট গত ১৭ মে এক আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দিয়েছিলেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত ১২ মে বিচারপতি খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পান। ওই আদেশের পর তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিনের পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ৩০ জুন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় খায়রুল হককে জামিন দেন। তবে ওই আদেশও স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তাঁর জামিন বহাল রাখার আদেশ দেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচটি মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলার সবগুলোতেই তিনি জামিনে আছেন। এর মধ্যেই এবার নতুন করে আরেকটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলো পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় কৃষকদল নেতার মরদেহ উত্তোলন: মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের আবেদন, ৬ জুলাই শুনানি

আপডেট সময় : ০৭:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬