ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ ৯টি বোর্ডে অনুপস্থিতির হার ২ দশমিক শূন্য ১ শতাংশ হলেও মাদ্রাসা বোর্ডে এই হার ৫ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বছর দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে এবং এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। সামগ্রিকভাবে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

আপডেট সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬