ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

চট্টগ্রাম পেলো নতুন উপজেলা: ফটিকছড়ি উত্তরে উৎসবের আমেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ নামে নতুন একটি প্রশাসনিক ইউনিট গঠনের সরকারি ঘোষণায় সেখানকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই পুরো ফটিকছড়ি এলাকায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা সরকারকে ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করছেন।

দীর্ঘদিন ধরে ফটিকছড়ির বাসিন্দারা দাবি করে আসছিলেন যে, ভৌগোলিকভাবে বিশাল এই উপজেলা হওয়ায় সরকারি অনুদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে উত্তর ফটিকছড়ির মানুষ যোগাযোগ ব্যবস্থার অনুন্নতির কারণে সরকারি স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে যুগ যুগ ধরে পিছিয়ে ছিল। এই বাস্তবতায় দুটি উপজেলা গঠনের দাবি ছিল তাদের দীর্ঘদিনের।

বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় দেশে তিনটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফটিকছড়ি উত্তর ছাড়াও মুরাদনগরের বাঙ্গারা এবং গফরগাঁওয়ের আদর্শনগরকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বর্তমানে দুটি থানা, দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় ৭ লাখ জনসংখ্যার ফটিকছড়ি উপজেলাকে একক প্রশাসনিক কাঠামোয় পরিচালনা করা বেশ কষ্টসাধ্য ছিল। স্থানীয়দের বঞ্চনার অবসান ঘটিয়ে জনসেবার মান বাড়াতে এবং দীর্ঘদিনের প্রশাসনিক অসুবিধা দূরীকরণেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

নতুন উপজেলা ঘোষণার পর থেকেই ফটিকছড়ির উত্তর অংশের মানুষের মধ্যে আনন্দের ঢেউ লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিয়ে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। হাট-বাজারে নতুন উপজেলা গঠনের সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা চলছে এবং অনেক জায়গায় মিষ্টি বিতরণ করে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন।

তারা মনে করছেন, এই দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নাগরিক সেবা এখন আরও সহজ হবে। রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণে বরাদ্দ বাড়বে। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি এলাকাটি অর্থনৈতিকভাবেও এগিয়ে যাবে। বিশেষ করে উত্তর ফটিকছড়িতে একটি নতুন সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

চট্টগ্রাম পেলো নতুন উপজেলা: ফটিকছড়ি উত্তরে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬