ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণই সেটি খুলে দেবে। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হয়েছে। এই গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা। তবে, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো অর্জিত হয়নি বলে তিনি অভিযোগ করেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, “আজ পহেলা জুলাই, দুই বছর আগে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার শহীদদের স্মরণে আমরা রায়েরবাজারে গণকবরে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে এসেছি।” তিনি জানান, আজ থেকে তাদের ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে, যা ঢাকা ও সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নানা আয়োজনের মাধ্যমে পালিত হবে।

এনসিপির এই নেতা শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান, ফাইয়াজ, রিয়াগোপসহ জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদকে। একই সঙ্গে তিনি আহত প্রায় ৩০০ জুলাই যোদ্ধা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামা পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্রতিও শ্রদ্ধা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে যৌথ টোল আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬