ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে গত ৩০ জুন হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। এ মামলায় গত ২১ জুন বিচারিক আদালত খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন। এ ঘটনায় তার ভাই জোবায়ের আহম্মেদ একই বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬