ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই নিহত ২ ইসরায়েলি সেনা, বাড়ছে উত্তেজনা

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও থামছে না রক্তক্ষয়। গত দুই দিনে দক্ষিণ লেবাননে অভিযান চলাকালে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন সার্জেন্ট মেজর (রিজার্ভ) বারাক কালফন এবং ৩১ বছর বয়সী সার্জেন্ট লিডোর পোরাত।

আইডিএফের তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের মোট ১৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া সাম্প্রতিক এই সংঘর্ষে আরও ১২ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও হতাহত হওয়ার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আইডিএফ বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় সপ্তাহে ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় সাত হাজার। চলতি সপ্তাহের শুরুতে ১০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও মাঠপর্যায়ে পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইরানি হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার, মেরামতে লাগবে কয়েক বছর

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই নিহত ২ ইসরায়েলি সেনা, বাড়ছে উত্তেজনা

আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬