যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফায় কূটনৈতিক আলোচনার গুঞ্জন জোরালো হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, আগামী শুক্রবারের আগেই রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি।
ইসলামাবাদে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর তৎপরতা এই আলোচনার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর একটি ভারী পরিবহন বিমান (সি-১৭ গ্লোবমাস্টার) রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে। এছাড়া নিরাপত্তার খাতিরে ইসলামাবাদ বিমানবন্দরের সঙ্গে ‘রেড জোন’-এর সংযোগকারী সড়কগুলোতে সাধারণের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে।
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইসলামাবাদের দুই অভিজাত হোটেল—সেরেনা ও ম্যারিয়ট থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১১ এপ্রিল এই সেরেনা হোটেলেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে স্থিতিশীলতা ফেরাতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রিপোর্টারের নাম 























