ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এই প্রতিনিধি দলে রয়েছেন। তারা শুক্রবার ইরান সফরে যাবেন এবং খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের গভীর গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি উভয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের শক্তিশালী ভিত্তির প্রতিফলন।

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকানুষ্ঠান শনিবার তেহরানে শুরু হবে। আগামী ৯ জুলাই তার নিজ শহর উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬