ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব বন্ধের হুমকি হুথিদের

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি এই সতর্কবার্তা দেন। তিনি জানান, মার্কিন প্রশাসন যদি শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি অব্যাহত রাখে, তবে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

হুসেইন আল-এজ্জি তার পোস্টে আরও উল্লেখ করেন যে, সানা যদি একবার এই নৌপথ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে বিশ্বের কোনো শক্তির পক্ষেই তা পুনরায় খোলা সম্ভব হবে না। তিনি মার্কিন প্রশাসনকে শান্তির পথে বাধা না দিয়ে ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

ভৌগোলিকভাবে বাব আল-মানদেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সুয়েজ খালগামী অধিকাংশ বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাঙ্কার এই পথ ব্যবহার করে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও আমেরিকায় জ্বালানি তেল এবং এশিয়ায় পণ্য পরিবহনের জন্য এই রুটটি বিশ্ব অর্থনীতির অন্যতম ধমনী হিসেবে বিবেচিত হয়। এই পথ বন্ধ হলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে হাত বাঁধা অবস্থায় ঝুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বিশ্বজুড়ে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব বন্ধের হুমকি হুথিদের

আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬