ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

২০২৬ সালেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন টেইলর সুইফট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

গত ২৬ আগস্ট মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বাগ্‌দান সম্পন্ন করেছেন টেইলর সুইফট। এরপর থেকেই গায়িকার বিয়ের সময় নিয়ে উৎসুক ছিলেন তাঁর ভক্তরা। ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ বিয়ে করার পর থেকেই সুইফটের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। এখন তা বাস্তব রূপ নিতে চলেছে, ২০২৬ সালেই বিয়ে করার প্রস্তুতি শুরু করেছেন জনপ্রিয় এই গায়িকা।

মার্কিন অনলাইন গণমাধ্যম ইউএস সানকে এক সূত্র জানিয়েছে, সুইফট ও কেলসি আগামী গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং করার চিন্তা থাকলেও পরে সে পরিকল্পনা থেকে সরে আসেন তাঁরা। পরিবর্তে রোড আইল্যান্ডে সুইফটের ১৭ মিলিয়ন ডলারের বাড়িতেই বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিয়েকে ঘিরে বাড়ির বাগান নতুন করে সাজাচ্ছেন সুইফট। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া দেওয়ার কথাও ভাবছেন তিনি। ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছোটবেলা থেকেই সুইফট ফুলের সমুদ্রে বিয়ে করার স্বপ্ন দেখতেন, তাই বিয়েতে ফুলের আধিক্য থাকবে।

জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্বাচন করেছেন তিনি। শুরুতে সীমিত আয়োজনে বিয়ে করার পরিকল্পনা থাকলেও এখন বড় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বিয়েতে প্রায় ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। গায়িকার ঘনিষ্ঠজনের ভাষায়, সুইফট বুঝে গেছেন, এত বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো অর্থ নেই।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

২০২৬ সালেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন টেইলর সুইফট

আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫