ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হামে ১০ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গজনিত রোগে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে আট জন মারা গেছে। একই সময়ে নতুন করে ৭৩২ জন হামে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গজনিত রোগে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে ৯০ জন শিশু, এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য জানানো হয়। এর আগে, গত বুধবার পাঁচ জন এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর এসেছিল।

এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ জন, যাদের পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এছাড়া, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন রোগী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

২৪ ঘণ্টায় হামে ১০ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩২

আপডেট সময় : ১১:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬