ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের

বগুড়ার কাহালু উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বগুড়া থেকে নওগাঁর দিকে যাওয়া এবং নওগাঁ থেকে বগুড়ার দিকে আসা দুটি দ্রুতগতির মোটরসাইকেল বারোমাইল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তিন জন নিহত হন। একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত তিন জনের লাশ এবং দু’টি মোটরসাইকেল উদ্ধার করেন। আহত ব্যক্তিকে তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানিয়েছেন, নিহত তিন জনের পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে।

কাহালুর বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের

আপডেট সময় : ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬