ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ঈদুল আজহার ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে আলোচিত অ্যালবিনো জাতের সাদা মহিষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এই প্রাণীটিকে দেখতে শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বিরল গোলাপি-সাদা অ্যালবিনো জাতের এই মহিষটির বিশেষত্ব হলো এর মাথায় সোনালি রঙের লোম এবং ভিন্নধর্মী চোখের বৈশিষ্ট্য। খামারি শখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নামকরণ করেছিলেন। পরবর্তীতে মহিষটি নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয় এবং এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পায়।

এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটি কোরবানির তালিকা থেকে বাদ পড়ে এবং সংরক্ষণের জন্য এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়। ঈদুল আজহার দিন থেকেই চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের একটি বড় অংশের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই মহিষটি।

চিড়িয়াখানায় ‘এল-৭’ নম্বর শেডে সাধারণ দর্শনার্থীদের জন্য মহিষটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমদিকে খাঁচার সামনে থাকা পরিচয়পত্রে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ‘অ্যালবিনো বাফেলো’ লেখা থাকলেও, পরবর্তীতে সেই নামফলকটি সরিয়ে ফেলা হয়।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ নাম সরিয়ে ফেললেও দর্শনার্থীদের আগ্রহে কোনো প্রভাব পড়েনি। আজও সরেজমিনে দেখা যায়, অনেক দর্শনার্থী মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আসা দর্শনার্থীরা প্রাণীটিকে কাছ থেকে দেখতে ভিড় করছেন। অনেকেই খাঁচার সামনে দাঁড়িয়ে ‘ডোনাল্ড ট্রাম্প কোথায়?’ বলেও খোঁজ নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আপডেট সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬