ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

কোরবানির বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংস্থা দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

ঈদের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নিজে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। প্রেস উইং সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। নগরীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা যাচাই করাই ছিল তার পরিদর্শনের উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট এবং বাসাবো সড়ক এলাকা পরিদর্শন করেন। এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নওয়াবপুর, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট এলাকা ঘুরে দেখেন। সেখান থেকে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড এবং মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী পর্যন্ত পরিদর্শন কার্যক্রম চালান তিনি। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার দুই উপদেষ্টা এবং ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য এবং জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ১০ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩২

কোরবানির বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

আপডেট সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬