মুঠোফোন এবং ওটিটি প্ল্যাটফর্মের যুগেও টেলিভিশনের আবেদন এখনো কমেনি, বিশেষ করে ঈদের সময় ছোটপর্দাকে ঘিরে দর্শকদের আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। জনপ্রিয় তারকাদের নতুন নাটক, বিশেষ টেলিফিল্ম, পারিবারিক গল্প, রোমান্স এবং হাস্যরসের নানা আয়োজনে এবারও জমজমাট অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। দর্শকদের সুবিধার্থে ঈদের দ্বিতীয় দিনের নাটক ও বিশেষ অনুষ্ঠানের বিস্তারিত সূচি নিচে তুলে ধরা হলো:
এটিএন বাংলা: বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘সিঙ্গেলরা ফুলগুলি মস্তক’, পরিচালনা হামেদ হাসান নোমান। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৮টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘পুনঃরাবৃত্তি’, পরিচালনা কাজী ওবায়দুল হক। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান। রাত ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘জামাই পাগল’, পরিচালনা তৌফিক জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
চ্যানেল আই: দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, রচনা তৌকীর আহমেদ। পরিচালনা আরিফ খান। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘নামে নামে প্রেম টানে’, রচনা দাস, সালাউদ্দিন লাভলু। পরিচালনা ও অভিনয়ে চঞ্চল চৌধুরী, পাভেল, সালাউদ্দিন লাভলু। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘অপরাজিতা’, পরিচালনা মীর আরমান হোসেন। অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল।
একুশে টেলিভিশন: দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আবার হবে দেখা’, রচনা ফারিহা হোসেন। পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান, প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে নাটক ‘অবুঝ চোখ’, রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে নিলয় আলমগীর, তানজিকা আমিন। রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ছুঁয়ে দে আমায়’, রচনা এলেক্স। পরিচালনা রাইয়ান মাহমুদ। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ১১টা ৫ মিনিটে রয়েছে নাটক ‘শূন্য’, রচনা নাহিদ হাসনাত। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, আইশা খান।
জিটিভি: সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘মিস্টার লুই’, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘ব্রেকেট’, পরিচালনা তৌফিকুল ইসলাম আশিক। অভিনয়ে মুশফিক ফারহান, সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘শূন্যের সংসার’, পরিচালনা সেলিম রেজা। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।
রিপোর্টারের নাম 
























