ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ১০০ হাফেজ ও এ লেভেল গ্র্যাজুয়েটকে সংবর্ধনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উইটন ইন্টারন্যাশনাল স্কুল (ডব্লিউআইএস) ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস)-এর হিফজ ও এ লেভেল সমাবর্তন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ১০০ জন হাফেজ-এ-কুরআন এবং এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী ৫ জন শিক্ষার্থীর হাতে সমাবর্তনের সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বর্তমানে ডব্লিউআইএস ও জিআইএসে এক হাজারের বেশি শিক্ষার্থী হিফজুল কুরআন অধ্যয়ন করছে। এই দুটি প্রতিষ্ঠান ইংরেজি মাধ্যম শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার সমন্বয়ে একটি স্বতন্ত্র ও আধুনিক শিক্ষাব্যবস্থা পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দীন অপু, প্রখ্যাত কবি ও সাহিত্যিক আনিসুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলামসহ শিক্ষা ও ইসলামি অঙ্গনের বিশিষ্টজনেরা। অক্সফোর্ড একিউএ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং পিয়ারসন এডএক্সেল বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের বিশিষ্ট ইসলামি আলেম, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ.এফ.এম. খালিদ হোসাইন।

পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

স্বাগত বক্তব্যে ডব্লিউআইএস ও জিআইএসের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জামান বলেন, এই সমাবর্তন কেবল শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি নয়, বরং নতুন দায়িত্ব গ্রহণের সূচনা। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানের লক্ষ্য এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা কুরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের জ্ঞানকে সমন্বিতভাবে ধারণ করবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সহিহ হাদিসের আলোকে হাফেজ-এ-কুরআনের মর্যাদা তুলে ধরে বলেন, কিয়ামতের দিন হাফেজ-এ-কুরআনের পিতা-মাতাকে নূরের মুকুট পরিয়ে সম্মানিত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় কৃষকদল নেতার মরদেহ উত্তোলন: মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের নির্দেশ

উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ১০০ হাফেজ ও এ লেভেল গ্র্যাজুয়েটকে সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬