ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ শুমারি: ক্যাম্পাসে ১৭ হাজার ১৬১ গাছ শনাক্ত, তৈরি হলো পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পরিচালিত সমন্বিত বৃক্ষ শুমারি-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এই শুমারিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি গোত্রের ২৭৭টি প্রজাতির মোট ১৭ হাজার ১৬১টি বৃক্ষ শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের বৃক্ষসম্পদের প্রজাতিগত বৈচিত্র্য, কার্বন মজুদ, জীবভর, স্বাস্থ্যগত অবস্থা এবং অবস্থানভিত্তিক একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার তৈরি করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুমারির ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ যৌথভাবে এই আয়োজনের ব্যবস্থা করে।

শুমারির ফলাফলে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট বৃক্ষের মধ্যে প্রজাতিগত দিক থেকে ৫৮ শতাংশ দেশীয় এবং ৪২ শতাংশ বিদেশি। তবে বৃক্ষসংখ্যার ভিত্তিতে দেশীয় ও বিদেশি বৃক্ষের অনুপাত যথাক্রমে ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ। সর্বাধিক আধিক্যসম্পন্ন ১৫টি বৃক্ষ প্রজাতির মধ্যে মেহগনি, দেবদারু, ম্যাকারথুরি পাম, রেইনট্রি এবং সেগুনসহ পাঁচটি বিদেশি প্রজাতিও রয়েছে।

এই শুমারিতে আরও উঠে এসেছে যে, বিশ্ববিদ্যালয়ের বৃক্ষসমূহের মোট ভূ-উপরিভাগীয় জীবভর ৯ হাজার ৯০০ মেট্রিক টন এবং ভূ-নিম্নীয় জীবভর ২ হাজার ৩৭০ মেট্রিক টন। এসব বৃক্ষের মাধ্যমে মোট ৪ হাজার ৬৫০ মেট্রিক টন কার্বন মজুদ রয়েছে। জীবভরের ক্ষেত্রে দেশীয় বৃক্ষের অবদান ২১ দশমিক ৫ শতাংশ এবং বিদেশি বৃক্ষের অবদান ৭৮ দশমিক ৫ শতাংশ। উপযোগিতার ভিত্তিতে, বিশ্ববিদ্যালয়ের বৃক্ষসম্পদের মধ্যে ফলদ বৃক্ষ ২৫ শতাংশ এবং প্রাণিকূল সহায়ক বৃক্ষ ২২ শতাংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় কৃষকদল নেতার মরদেহ উত্তোলন: মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ শুমারি: ক্যাম্পাসে ১৭ হাজার ১৬১ গাছ শনাক্ত, তৈরি হলো পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার

আপডেট সময় : ০৭:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬