ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান, প্রতিশোধের অঙ্গীকার গালিবাফের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির নিহত হওয়ার পর তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে গালিবাফ ইরানের সব জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শনিবার থেকে শুরু হওয়া জানাজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসলামী ইরানের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করুন। তিনি আরও যোগ করেন, জাতির প্রতিশোধের আহ্বান যেন পুরো বিশ্বের কানে পৌঁছে যায়।

শনিবার থেকে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। দেশটির নেতৃত্ব জানিয়েছে, এই কর্মসূচিতে বিপুল জনসমাগমের মাধ্যমে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হবে। এই ব্যাপক উপস্থিতি বিশ্বের কাছে ইরানের দৃঢ় অবস্থানের বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান, প্রতিশোধের অঙ্গীকার গালিবাফের

আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬