ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্যে ছাত্রদলের ক্ষোভ: নিলুফার মনিকে সংযত হওয়ার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির ‘অযাচিত’ মন্তব্যে গভীর মর্মাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন এবং সংসদ সদস্যকে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে রাকিবুল ইসলাম রাকিব উল্লেখ করেন, নিলুফার চৌধুরী মনি দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সারথি ছিলেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার অনবদ্য ভূমিকা রয়েছে। তবে সম্প্রতি একটি টকশোতে গণঅভ্যুত্থান প্রসঙ্গে তার বক্তব্যে ছাত্রদল ‘অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ’।

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আমরা আপনার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’ তিনি স্মরণ করিয়ে দেন যে, নিলুফার মনি ‘জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ’। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে তিনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, এমনটাই প্রত্যাশা করেন রাকিবুল ইসলাম রাকিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্যে ছাত্রদলের ক্ষোভ: নিলুফার মনিকে সংযত হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৬:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬