ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ভাইকিং লুকে নতুন গানে বালাম

জনপ্রিয় সংগীতশিল্পী বালাম তার পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’র টাইটেল ট্র্যাকে এক ভিন্নধর্মী লুকে হাজির হয়েছেন। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে তাকে একজন অভিযাত্রী বা ‘ভাইকিং’ হিসেবে দেখা যাবে। নেপালের আট হাজার ফুট উচ্চতায় হাড়কাঁপানো শীতে গানটির চিত্রায়ন করা হয়েছে।

গানটির কথা ও ভাবনায় আধ্যাত্মিকতার পাশাপাশি সংকটের সময়ে আশ্রয়ের আর্তি ফুটে উঠেছে। কোভিড মহামারীর কঠিন সময়ে সৃষ্ট অনুভূতির ওপর ভিত্তি করেই গানটি তৈরি করেছেন শিল্পী। সোমবার আনুষ্ঠানিকভাবে মিউজিক ভিডিওটি প্রকাশ পেতে যাচ্ছে। এর আগে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ট্রেলার প্রকাশের মাধ্যমে গানটির বিস্তারিত তুলে ধরেন বালাম ও নির্মাতা অংশু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

ভাইকিং লুকে নতুন গানে বালাম

আপডেট সময় : ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬