ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রক্সটার’ ঈদুল আজহা উপলক্ষে ১০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের একাংশের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য শোনা যাচ্ছে। অনেক দর্শকের অভিযোগ, প্রথমাগত ধারার মারামারি, আইটেম গান বা অ্যাকশন না থাকায় তারা সিনেমার গল্পের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন না। এমনকি স্টার সিনেপ্লেক্সেও কোনো কোনো পরিবার সিনেমা শুরুর অল্প সময়ের মধ্যেই হল ত্যাগ করেছেন বলে জানা গেছে। দর্শকদের অভিযোগ, সিনেমার ভাষাগত কিছু বিষয় এবং পারিবারিক সম্পর্কের উপস্থাপন সাধারণ দর্শকদের জন্য উপযুক্ত নয়।
চলচ্চিত্র মুক্তির আগে শাকিব খানের প্রচারণায় তেমন দেখা না যাওয়ার বিষয়টি নির্মাতা আজমান রুশোও স্বীকার করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হেসে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “ভাইয়া তো সিনেমা রিলিজের আগে গায়েব থাকেন। উনি ফোন-টোন বন্ধ করে মনে হয় ঘুমাচ্ছেন। আমার সাথেও কথা হচ্ছে না।”
দর্শকদের এমন বিরূপ প্রতিক্রিয়ার জবাবে পরিচালক আজমান রুশো বলেন, “ভালো লাগার ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। আমরা এতদিন পর্যন্ত যেভাবে শাকিব খানকে দেখে আসছি বা উনার কোর অডিয়েন্সের যেই এক্সপেক্টেশন— আইটেম গান বা অ্যাকশন থাকবে, আমাদের সিনেমাটা আসলে ওরকম না। আমাদের সিনেমাটার মধ্যে ওই এলিমেন্টগুলি নাই।” তিনি আরও যোগ করেন, “নতুন একটা জিনিস মানুষের এক্সেপ্ট করতে একটু টাইম লাগবে। জাস্ট একটা বা দুইটা শোর ওপর ভিত্তি করে কোনো কিছু জাজ করাটা টু আরলি (খুব দ্রুত) হয়ে যায়। আমরা আসলে প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সামগ্রিক ভিশন, ভিজ্যুয়াল ও গল্প বলার ভঙ্গিটা একটু পরিবর্তন করার চেষ্টা করেছি। হলিউড বা বলিউডের মতো আমাদের ইন্ডাস্ট্রিতেও যেন ভিন্ন ভিন্ন জনরার সিনেমা তৈরি হতে পারে, সেই উদ্দেশ্য এবং ঝুঁকি নিয়েই এই সিনেমাটি বানানো।”
সিনেমাটির গান এবং শাকিব খানের সঙ্গে গায়কের কণ্ঠের অমিল নিয়ে ওঠা সমালোচনার জবাবে রুশো বলেন, “আমরা বারবারই বলছি যে আমরা চেনা ধারা থেকে বের হয়ে আসতে চেয়েছি। সানির গলায় গান আছে ৪-৫টা, তবে এছাড়া এখানে পান্ত কানাই, অঙ্গন ও মল্লিকার গানও রয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় ৯৫ শতাংশ পজিটিভ রেসপন্স দেখেছি, হয়তো ৫ শতাংশ মানুষের এটা ভালো লাগেনি। আমি সবাইকে অনুরোধ করবো সমালোচনা করা”
রিপোর্টারের নাম 

























