ঈদ উপলক্ষে ভক্তদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তার অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার প্রথম গান ‘জোছনা’ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
‘জোছনা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর তানজির তুহিন। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন দেশবরেণ্য সুরকার প্রিন্স মাহমুদ। শাকের রাজা গানটির সংগীতায়োজন করেছেন।
রেজা ঘটকের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমনি কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে ‘রায়হান’ নামক এক ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে। এছাড়া সিনেমাটিতে আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমের মতো তারকারাও অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























