যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। তার সঙ্গে এই চলচ্চিত্রে দেখা যাবে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে। একজন মেয়রের অভিনয়ে অংশগ্রহণকে বেশ চমকপ্রদ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
অভিনেতা জায়েদ খান জানান, মেয়র মামদানি বাংলাদেশিদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং কৃতজ্ঞ। প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান জানিয়েছেন, সময় হলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।
রিপোর্টারের নাম 

























