কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারকে পিছু হটতে বাধ্য করেছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই ট্যাংকার দুটিকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারগুলো আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে প্রবেশের চেষ্টা করলে ইরানের বাহিনী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে ট্যাংকারগুলো তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়। ইরান আগেই সতর্ক করেছিল যে, তাদের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ করা হয়। তেহরানের এমন কঠোর অবস্থানের ফলে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তারা এই জলসীমায় যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
রিপোর্টারের নাম 
























