ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি হামলায় ১৫০ হিজবুল্লাহ সদস্য নিহত

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফের দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের অভিযানে ১৫০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, তারা লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় ৩০০টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে। এসব নিশানার মধ্যে হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো রয়েছে। এই অভিযানে সংগঠনটির বেশ কয়েকজন মাঠপর্যায়ের কমান্ডারও নিহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ।

অন্যদিকে, যুদ্ধবিরতি চলাকালীন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে গত দুই দিনে ইসরায়েলের আরও দুই সেনা সদস্য নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের মোট ১৫ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্তমানে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উভয় পক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ওসমানী মেডিকেলে নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলা: বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি হামলায় ১৫০ হিজবুল্লাহ সদস্য নিহত

আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬