যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে, ততক্ষণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই কঠোর বার্তা দিয়েছে। এর আগে বিশেষ মাশুল দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তাও বাতিল করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, আগে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যে বিশেষ পথে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতো, বর্তমান পরিস্থিতিতে তা আর কার্যকর থাকবে না। কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করলে তাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বিদ্যমান আন্তর্জাতিক রীতিনীতি ও যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 























