ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। জার্মানির ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এই তথ্য নিশ্চিত করেছে।

গবেষণা সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬