ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শোচনীয় পরাজয়ের হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে শোচনীয়ভাবে পরাজিত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তেহরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের ওপর তাদের কোনো আস্থা নেই এবং যেকোনো মুহূর্তে এই অঞ্চলে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে।

ইরানি নেতাদের এই কড়া অবস্থান বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরান বলছে, তারা তাদের সামরিক শক্তি প্রদর্শনে পিছুপা হবে না। হরমুজ প্রণালিতে সাম্প্রতিক এই অস্থিতিশীলতা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শোচনীয় পরাজয়ের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০১:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬